পরিবেশপ্রেমীদের জন্য সুখবর। সুন্দরবন টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বৃদ্ধির নতুন প্রমাণ মিলেছে। সাম্প্রতিক সেন্সাস ক্যামেরা ট্র্যাপে তিনটি নতুন পুর্ণাঙ্গ বাঘের ছবি রেকর্ড করা হয়েছে।
বনদপ্তরের আধিকারিকদের মতে, পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি ম্যানগ্রোভ জঙ্গল রক্ষা এবং হরিণের পপুলেশন বৃদ্ধি পাওয়ার কারণে বাঘের জীবনধারণ অনুকূল হয়েছে। এর ফলে বাঘের সংখ্যায় ইতিবাচক বদল দেখা যাচ্ছে।